মালদা

ভারতীয় জনতা যুব মোর্চা কার্যকারনী সভায় তৃনমুল কংগ্রেসের ছাত্র পরিষদ ছেড়ে বিজেপিতে যোগদান ৫০ কর্মীর

পুরাতন মালদার পালপাড়ার একটি বেসরকারি লজে ভারতীয় জনতা যুব মোর্চা কার্যকারনীর প্রথম সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা বিজেপির সাধারন সম্পাদক সুদীপ্ত রায়, চন্দন দে, বিজেপির যুব নেতা সুমন্ত দাস সহ আরও অনেকে। এদিন প্রায় ৫০ জন তৃনমুল কংগ্রেসের ছাত্র পরিষদের কর্মীরা তৃনমূল ছেড়ে বিজেপি যুব মোর্চায় যোগদান করেন। এরপর সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ভারতীয় জনতা যুব মোর্চা কর্মীরা জানান, এটা তাদের প্রথম সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয় এদিন।         
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/mYQ9mYCbQKg